মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

হবু বরের সঙ্গে প্রকাশ্যে কাজল

বিনোদন ডেস্ক:

ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে কাজল-গৌতমের বাগদানের আংটি।

এদিকে দুশেরা উপলক্ষে গত ২৫ অক্টোবর কাজল আগরওয়াল তার ভেরিফায়েড ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা যায়—কাজলের পরনে সালোয়ার কামিজ, গৌতিম পরেছেন পাঞ্জাবি। হাস্যোজ্জ্বল কাজলকে জড়িয়ে ধরে আছেন গৌতম।

হবু বরের বাহুডোরে বন্দি কাজলের এমন ছবি দেখে প্রশংসা করছেন তার ভক্তরা। অভিনেত্রী এশা গুপ্তাসহ দক্ষিণী সিনেমার অনেক অভিনয়শিল্পী এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। এতে কাজলের হাতে থাকা বাগদানের হীরার আংটি দেখা যায়। বলিউডশাদিস ডটকমের অ্যাকাউন্টে প্রকাশিত এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কাজল আগরওয়াল তার বাগদানের আংটি দেখাচ্ছেন।’

বেশ কিছুদিন ধরেই কাজলের বিয়ের গুঞ্জন উড়ছিল। এরপর চলতি মাসের শুরুতে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী। আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

কাজলের বর গৌতম কিচলু ক্যাথেড্রাল ও জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। গৌতম কিচলু পেশায় ইন্টেরিয়র ডিজাইনার ও একজন উদ্যাক্তা।

করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন কাজল। শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন। মুম্বাইয়ের চার্চ গেটের কাছে কাজলের বাড়ি। তার বাড়ির কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION