বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের নানা কর্মসূচী গ্রহণ

সংবাদ বিজ্ঞপ্তি :

আগামী ৩০ অক্টোবর শুক্রবার ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুশে ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ)।

এই দিনে পৃথিবীর জমিনে তশরিফ আনেন রাহমাতুল্লীল আলামীন, শফিউল মুজনেবীন, দু’জাহানের বাদশা, প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স:)। প্রিয় নবীর শুভাগমণ উপলক্ষ্যে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজিমুশ্শান নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে বুধবার (২৮ অক্টোবর) বাদে আছর পবিত্র নাতে মোস্তফা (স:) মাহফিল ও বাদে মাগরিব আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল। এছাড়া ৩০ অক্টোবর রোজ জুমাবার বাদে ফজর খতমে কুরআন, খতমে খাজেগান ও খতমে গাউছিয়া শরীফ, সকাল ৮টায় উত্তর নুনিয়ারছড়া মোড় রাস্তার মোড় থেকে পবিত্র জশনে জুলুশ ঈদে মিলাদুন্নবী (স:) এর র‌্যালী বের করা হবে।

ওইদিন সকাল ১১টায় আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ করা হবে। শহরের নতুন বাহারছড়াস্থ আলহাজ¦ নুরুল ইসলাম চিশতির বাড়িতে এসব কর্মসূচী বাস্তবায়ন করা হবে। উক্ত কর্মসূচীতে আশেকান নবী (স:) প্রেমীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পৌর মেয়র মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল ইসলাম চিশ্তী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION