বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সরকারি ছবি ‘মুখোশ’র সঙ্গে পরিমনি, রোশান ও মোশারফ করিম চুক্তিবন্ধ

বিনোদন ডেস্ক:

সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’-এ যুক্ত হলেন টেলিভিশনের এক নম্বর অভিনেতা মোশাররফ করিম। ২৬ অক্টোবর তিনি চুক্তিবদ্ধ হন বলে নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার চৌধুরী।

এর আগে ‘মুখোশ’-এ চুক্তিবদ্ধ হন পরী মনি ও রোশান। ‘রক্ত’-এর পর এটি দুই তারকার জুটি হিসেবে দ্বিতীয় সিনেমা।

এ সিনেমায় মোশাররফ করিমের চরিত্রের নাম ইব্রাহিম খালেদি। পরিচালক জানান, ছবির মূল রহস্য এ চরিত্রকে ঘিরেই, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নির্মাতা শুভ আরও জানান, জানুয়ারিতে শুটিং ফ্লোরে যাবে ‘মুখোশ’। লোকেশন তালিকায় আছে ঢাকা, সাভার ও সিলেটের বিভিন্ন স্থান। বর্তমানে পুরোদমে চলছে ছবির প্রাক-প্রস্তুতি।

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের ‘মুখোশ’ পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ।

এর আগে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তালিকায় আছে জয়যাত্রা, রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রজাপতি, টেলিভিশন, জালালের গল্প, অজ্ঞাতনামা, হালদা, দি ডিরেক্টর ও কমলা রকেট। এর মধ্যে শেষ সিনেমার জন্য সেরা কৌতুক অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হলে প্রত্যাখ্যান করেন মোশাররফ করিম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION