বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইতালীর রাস্তায় ছবি তুলে ভাইরাল প্রভাস-বৈভবী

বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে ইতালিতে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। রাধাকৃষ্ণ কুমার পরিচালিত এ সিনেমার কোরিওগ্রাফি করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।

শুটিংয়ের ফাঁকে ইতালির রাস্তায় বেশ কিছু ছবি তুলেছেন প্রভাস-বৈভবী। আর সেসব ছবি চলচ্চিত্র প্রযোজক বি. এ. রাজু তার টুইটারে পোস্ট করেছেন, অন্তর্জালে যা এখন রীতিমতো ভাইরাল।

একটি ছবিতে দেখা যায়—ইতালির কোনো লিংক রোডে দাঁড়িয়ে সেলফি তুলছেন হাস্যোজ্জ্বল প্রভাস-বৈভবী। আরেকটি ছবিতে দেখা যায়, প্রভাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বৈভবী।

এর আগে বৈভবী এক সাক্ষাৎকারে বলেছিলেন—দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে প্রচুর কাজের প্রস্তাব পাই। আমি সংস্কৃতি ভালোবাসি। আমি নিজেকে কিছুটা তেলেগু মনে করি। আমার মা অর্ধেক তেলেগু, অর্ধেক রাজস্থানি, আমার বাবা গুজরাটি। আমার জন্ম চেন্নাইয়ে কিন্তু বেড়ে উঠেছি মুম্বাইতে।

১৯ শতকের প্রেমের গল্প নিয়ে ‘রাধে শ্যাম’ সিনেমার গল্প। গত মার্চে ভারতে লকডাউন শুরুর আগে জর্জিয়ায় এর শুটিং করেন সিনেমাটির টিম। এরপর করোনা মহামারির কারণে এতদিন শুটিং বন্ধ ছিল।

গত ১ অক্টোবর ইতালির উদ্দেশ্যে ভারত ছাড়েন প্রভাস। সেখানেই সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ করবেন নির্মাতারা। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।

‘রাধে শ্যাম’ ছাড়াও নাগ অশ্বিনের একটি সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যাবে প্রভাসকে। এতে এই অভিনেতার বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া ওম রাউতের ‘আদিপুরুষ’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION