সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

দেশে করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে

ভয়েস নিউজ ডেস্ক:

সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪ জন।

চব্বিশ ঘণ্টায় ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫১৭ জনের শরীরে।তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন। এর মধ্যে ১ হাজার ৯১০ জনসহ সুস্থ হয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION