বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

চট্টগ্রাম বন্দরে সাড়ে ১৮ হাজার কনটেইনার স্থানান্তর

দেশের প্রধান সমুদ্রবন্দরের কনটেইনার জট নিরসনে প্রায় সব পণ্য ১৯টি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (অফডক) নেওয়ার সিদ্ধান্তের পর এ পর্যন্ত সাড়ে ১৮ হাজার কনটেইনার স্থানান্তর হয়েছে।শুক্রবার (৮ মে) দুপুরে এ তথ্য জানান অফডক মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার।

তিনি বলেন, আগে ৩৮ ধরনের আমদানি পণ্য অফডকে খালাস করার অনুমতি ছিলো। করোনাকালে বন্দরে ভয়াবহ কনটেইনার জটের পর জাতীয় রাজস্ব বোর্ড ২৩ এপ্রিল অফডকগুলোতে প্রায় সব আমদানি পণ্য আনার অনুমতি দিয়েছে। ২৪ এপ্রিল থেকে এ পর্যন্ত সাড়ে ১৮ হাজার টিইইউ’স (২০ ফুট দীর্ঘ একক) কনটেইনার বন্দর থেকে অফডকে আনা হয়েছে। অবশ্য আমরা তখন হিসাব করে বন্দরকে জানিয়েছিলাম নির্ধারিত ৩৮ পণ্যের বাইরে অফডকগুলোতে ১৮ হাজার ৭৭৫ টিইইউ’স কনটেইনার রাখার সুযোগ আছে। বর্তমানে আমাদের হিসাবে আরও সাড়ে ১৫ হাজার কনটেইনার আনতে পারবো আমরা। আমাদের লক্ষ্য দেশের অর্থনীতির স্বার্থে বন্দরের কনটেইনার জট নিরসনে অফডকগুলোর সর্বোচ্চ ব্যবহার করা।

অফডক থেকে আমদানি পণ্য ভর্তি কনটেইনারের ডেলিভারি বাড়ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সব পণ্য অফডকে খালাসের অনুমতি পাওয়ার আগে করোনাভাইরাসের সাধারণ ছুটির সময় যেখানে আমাদের ডেলিভারি ৩০০-৪০০ টিইইউ’স হতো এখন তা বেড়ে গড়ে ১ হাজারে উন্নীত হয়েছে।

৩-৭ এপ্রিল অফডক থেকে আমদানি পণ্য ডেলিভারি হয়েছে যথাক্রমে ১১৭৩, ১৫৪৫, ১৪৩২, ৯৯৯ টিইইউ’স। ২৪ এপ্রিল থেকে এ পর্যন্ত অফডক থেকে আমদানি পণ্য ডেলিভারি হয়েছে ৭ হাজার ১১২ টিইইউ’স।

তিনি জানান, মার্চে অফডক থেকে ৫৪ হাজার ৬৯৭ কনটেইনার রফতানি পণ্য জাহাজে তোলার জন্য বন্দরে পাঠানো হয়েছে। এ সময় আমদানি পণ্য বন্দর থেকে অফডকগুলোতে এসেছে ৩৩ হাজার ৩৮২ টিইইউ’স।

বন্দর বা অফডকগুলোর পরিচালন সক্ষমতায় গতি আনতে আমদানিকারকদের দ্রুত কনটেইনার ডেলিভারি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রুহুল আমিন সিকদার।সুত্র:বাংলানিউজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION