শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

ঘুমধুম সীমান্তে দুই লাখ পিস ইয়াবা ৫ রোহিঙ্গাসহ আটক ৬

ভয়েস প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই লাখ পিস ইয়াবা ৫ জন রোহিঙ্গাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টারদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আম বাগান এলাকায় এসব ইয়াবা উদ্বার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার গুলোর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১, ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের ফকির আহমদের ছেলে মোঃ রহমত উল্লাহ (২৫), মো: নুর আহমদের মোঃ মাহমুদুল হাসান (২১), আব্দুল আলিমের ছেলে মোঃ সেলিম (২২), সোনা আলীর ছেলে মোঃ আমিন (২২), আলী হোসেনের ছেলে মোঃ জিয়াবুল হক (২৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মীর আহমদের ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৫)।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ‘মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের এমন  গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র রেজুআমতলী আমবাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরে সকাল আনুমানিক সাাড়ে ৮ টারদিকে সীমান্ত হতে ৬ জন লোক বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদেরকে চ্যাঞ্জেল করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেপ্তার শরীর তল্লাশী করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার মূল্য ছয় কোটি টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION