মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ফলাফলের সময় ট্রাম্প গলফ খেলছিলেন

আন্তর্জাতিক ডেস্ক:

তিনি ডোনাল্ড ট্রাম্প। স্বভাবে, অভ্যাসে আর দশজন যে তালিকায়, তিনি সেখানে থাকেন না। মার্কিন প্রেসিডেন্ট পদে হারার সময়ও সে কথা স্মরণ করিয়ে গেলেন। জো বাইডেন যখন সমর্থকদের নিয়ে চূড়ান্ত বিজয়ের খবর শুনেছেন, তিনি তখন গলফ মাঠে!

ইউএস টুডে এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার মাঠ থেকে ফেরার সময় বাইডেনের জয়ধ্বনি শুনতে শুনতে হোয়াইট হাউজে ঢোকেন ট্রাম্প। তখন কম্পাউন্ডের পাশেই চলছিল বিজয় মিছিল।এর কিছুক্ষণ পর তার নামে একটি বিবৃতি আসে। সেখানে ভোট নিয়ে যথারীতি গালগল্পের মহড়া।

‘খুব সহজ ব্যাপার হল এই নির্বাচন শেষ হতে অনেক দেরি,’ মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘কোনো রাজ্যেই জো বাইডেনকে জয়ী হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি।’

পরাজয় আনুষ্ঠানিকভাবে মানছেন না, সে বিষয়টি পরিষ্কার করে ট্রাম্প বলেন, ‘আমেরিকার মানুষ সৎ নির্বাচন চায়। তার মানে সব ব্যালট বৈধভাবে গণনা করতে হবে। নির্বাচন বিশ্বাসযোগ্য করার এটাই একমাত্র পথ।’

প্রায় তিন দশকের মধ্যে ট্রাম্পই প্রথম যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ব্যর্থ হলেন। তার আগে ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশ এই পরীক্ষায় হেরে গিয়েছিলেন।

দেশটির ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেন বলেছেন, ‘এখন আমেরিকাকে ঐক্যবদ্ধ করার সময়, সারিয়ে তোলার সময়।’

জাতির উদ্দেশে তিনি বলেন, ‘প্রচারের দিন শেষ, এখন আমাদের সকল বৈরিতা আর কর্কশ রাজনৈতিক বাগাড়ম্বর পেছনে ফেলে একসঙ্গে একটি জাতি হিসেবে এগিয়ে যেতে হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION