সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

পানি পানের উপকারিতা

প‍ানি পান, ফাইল ছবি

ভয়েস স্বাস্থ্য ডেস্ক:

আমাদের শরীরের স্বাভাবিক কার্যকারিতা, পরিষ্কার ত্বক, এনার্জি এবং হজমের জন্য বেশি পরিমাণে পানি খাওয়া প্রয়োজন। পানি কম খেলে কী হয় তা আমরা সবাই জানি। পর্যাপ্ত পানি পানের অভাবে শরীরের বিভিন্ন কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে। কিন্তু জানার পরেও কি অভ্যাস পাল্টেছে? নাহ, সব জানার পরেও দিনে খুব বেশি পরিমাণে পানি মোটেই পান করি না।

দিনে কতটুকু পানি পান করবেন

প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী-পুরুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন। কিন্তু সাধারণভাবে যখনই পানির তৃষ্ণা তৈরি হবে, তখনই পানি পান করে শরীরের ঘাটতি মেটানো উচিত। কী কী উপায়ে বারে বারে পানি পান করতে পারবেন তা জেনে নিন।

সর্বদা নিজের কাছে পানির বোতল রাখুন:

আপনি যেখানেই যান না কেন অফিসে, শপিং মলে বা পার্কে সাথে পানির বোতল নিয়ে বের হতে ভুলবেন না। সাথে বোতল থাকলে তেষ্টা পেলেই মাঝে মাঝেই পানি পান করতে পারবেন্। তাছাড়া বাইরের অপরিশোধিত পানি পান করার ফলে অসুস্থ হওয়ার আশঙ্কাও কমাতে পারবেন।

পানির পরিবর্তে জুস পান করতে পারেন:

যদি মনে হয় তেষ্টা পাচ্ছে অথচ পানি পান করতে ইচ্ছা করছে না, জিভ চাইছে অন্য কিছুর স্বাদ তাহলে ইনফিউজড বোতল কিনুন। যাতে বিভিন্ন ফলের রস, সবজির রস নিয়ে ঘুরতে পারবেন। মাঝে মাঝে স্বাদ বদলের ইচ্ছা হলে খেতেও পারবেন। শরীরে পুষ্টিও হবে।

পানি পানের রুটিন বানান:

তেষ্টা পেলে ঠিক পানি পান করে নেব এটা আসলে হয় না। হাজার বার মনে রেখেও পানি পান করতে আমরা ভুলেই যাই। তাই পানি পান করার জন্যও পারলে একটা টাইমটেবিল বানান।

পরিমাপ করুন:

আজকাল তো প্রায় প্রায় প্রতি কাজ করার জন্যই আমাদের ফোনের উপর নির্ভর করতে হয়। তাহলে পানি পানের বিষয় কেন বাদ যাবে। টেকনোলজির ব্যবহার করুন। বিভিন্ন অ্যাপ আছে ডেলি ওয়াটার ফ্রি এক্সিট। দিনে কত পরিমাণ পানি পান করা উচিৎ ছিল আর কতটা খেলেন মেপে জানিয়ে দেবে আপনাকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION