রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত

ভয়েস নিউজ ডেস্ক:
কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহতফাইল ছবি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতরা জেএসএস-এর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION