মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

হুমায়ুন আহমদের জন্মদিনে অভিনেত্রী মম’র কন্ঠে ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’

বিনোদন ডেস্ক:

বাংলাদেশে এর আগে অল্প কিছু কাজ হলেও বড় পরিসরে অডিও বুক নিয়ে এগোচ্ছে ই-বুকের জন্য পরিচিতি পাওয়া অ্যাপ ‘বইঘর’। প্রতিষ্ঠানটি বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে। ‘জন্মবার্ষিকীতে হ‌ুমায়ূন স্মরণ’ শীর্ষক এই আয়োজনে অংশ নিয়েছেন গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি পাঠ করেছেন লেখকের জনপ্রিয় একটি উপন্যাস।

বহুল পঠিত ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’ উপন্যাসের অডিও শোনা যাচ্ছে অভিনেত্রী মমর কণ্ঠে। সম্প্রতি বাংলাঢোল স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নেন তিনি।

মম বলেন, “এটি শ্রুতিনাটক না হলেও দীর্ঘদিন পর শ্রুতিনাটকে কাজ করার মতো অভিজ্ঞতা হলো। খুব আনন্দের সঙ্গে বইটি পড়েছি আমি। হ‌ুমায়ূন আহমেদের বই পড়ার প্রস্তাব পেয়েই রাজি হয়ে গেছি, কোনো ক্লান্তি বোধ করিনি পড়তে গিয়ে বরং আনন্দ পেয়েছি। ভবিষ্যতেও এমন কাজ করতে চাই। বইঘরের জন্য শুভ কামনা।”

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মুকুট জিতে শোবিজে পা রাখেন মম। পুরস্কার হিসেবে পান হ‌ুমায়ূনের ‍উপন্যাস অবলম্বনে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনির দ্বীপ’ ছবিতে অভিনয়ের সুযোগ। জিতে নেন জাতীয় পুরস্কারও।

মমর কণ্ঠে ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’ বইঘর, বাংলালিংক বইঘর, রবি বইঘর, এয়ারটেল মাইপকেট বুক অ্যাপগুলোর পাশাপাশি উপভোগ করা যাবে গ্রামীণফোনের বইমেলা ওয়েবসাইট থেকে।এ অডিও বুকে মমর পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জেনি।

বইঘরে আরও প্রকাশ হয়েছে গল্পের জাদুকরকে নিয়ে লেখা মাজহারুল ইসলামের গ্রন্থ ‘হ‌ুমায়ূন আহমেদের মাকড়সাভীতি এবং অন্যান্য’। থাকছে হাসান শাওনের লেখা নতুন বই ‘হ‌ুমায়ূনকে নিয়ে’।

এ দিকে বইঘর কর্তৃপক্ষ জানায়, অ্যাপটি নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। চলতি মাস থেকেই বৈশ্বিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। যে কোনো স্থান থেকে যে কেউ স্বল্প বা বিনা মূল্যে বই পড়তে ও শুনতে পারবেন। এ উপলক্ষে অ্যাপে যুক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ লেখকদের নতুন-পুরোনো বই। রয়েছে হ‌ুমায়ূন আহমেদের বইয়ের সুবিশাল সংগ্রহ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION