মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।তার মুখপাত্র জানান, ৪২ বছর বয়সী জুনিয়র ট্রাম্পের চলতি সপ্তাহের শুরুতেই করোনা ধরা পড়ে। নমুনা পরীক্ষার ফল আসার পর থেকেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

মুখপাত্র আরও বলেন, জুনিয়র ট্রাম্প এখন পর্যন্ত উপসর্গহীন। কঠোরভাবে কভিড নির্দেশিকা মনে চলছেন। চিকিত্‍‌সকদের পরামর্শও নিচ্ছেন।বিবিসি জানায়, এ নিয়ে ট্রাম্পের দ্বিতীয় ছেলে করোনায় আক্রান্ত হলেন। এর আগে গত মাসে ব্যারন ট্রাম্প (১৪) করোনায় আক্রান্ত হলে দ্রুত সেরে উঠে।এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও করোনায় আক্রান্ত হন। তারা দুজনেই নির্বাচনের আগে সেরে ওঠেন।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণ দুই লাখ ছাড়িয়েছে। দেশটিতে একদিনে ২ লাখ ১ হাজার ৮৩ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৯৫১ জন।

যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন।করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। পরে তা দুই লাখের কাছে এসে ঠেকে। শেষ পর্যন্ত সেটা দুই লাখের অঙ্কও ছাড়িয়ে গেল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION