বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কন্ঠশিল্পী বেবি নাজনীন করোনায় আক্রান্ত

বেবি নাজনীন ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ভর্তি আছেন।যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।কাজী শাখাওয়াত হোসেন জানান, গত ১৮ নভেম্বর ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন বেবি নাজনীন। হাসপাতালে তার সঙ্গে ছেলে মহারাজা ও বোন রিনি সাবরিন রয়েছেন।

বেবি নাজনীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, বেবি নাজনীনের কিডনির কিছু জটিলতা রয়েছে। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION