মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

কারিনার পায়ে লাখ টাকার ‍জুতা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ফ্যাশন সচেতন হিসেবে তার খ্যাতি রয়েছে। ক্যারিয়ারের শুরু থেকেই তার প্রমাণ দিয়ে আসছেন এই বলিউড ডিভা।সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুর আলীর জন্মের পর মা কারিনাও দারুণ হিট! কয়েক মাস আগে এ অভিনেত্রী জানান, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।

করোনার এই সংকটে নিজেকে নিরাপদে রেখে জীবন-যাপন করছেন কারিনা কাপুর। বেবি বাম্পের ছবি একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার অন্তঃসত্ত্বা কারিনার এক জোড়া জুতা নজর কেড়েছে সবার। কারণ এ জুতার দাম লাখ টাকার বেশি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি একটি পার্টিতে হলুদ রঙের এ জুতা পরে হাজির হয়েছিলেন কারিনা কাপুর। সঙ্গে ধূসর রঙের টিউনিক পোশাক পরেছিলেন। কারিনার এই জুতায় বিলাসবহুল ব্র্যান্ড বোত্তেগা ভেনতার স্টিকার রয়েছে। যার মূল্য বাংলাদেশি টাকায় ১ লাখ ৫ হাজার টাকার বেশি।

কারিনা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আংরেজি মিডিয়াম’। গত ১৩ মার্চ মুক্তি পায় এটি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এরই মধ্যে কারিনা তার অংশের শুটিং শেষ করেছেন। এতে আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন কারিনা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION