মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সানা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী সানা খান। তবে কিছুদিন আগে শোবিজ জগত থেকে বিদায় নিয়েছেন। এরপর সম্প্রতি বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি।শুক্রবার (২০ নভেম্বর) অনেকটা গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সানা। ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সাইয়িদকে বিয়ে করেছেন রিয়েলিটি শো ‘বিগ বগ সিক্স’ প্রতিযোগী।

এদিকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করেছেন সানা খান। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার নাম পাল্টে সাইয়িদ সানা খান লিখেছেন তিনি। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে বধূ বেশে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন।

হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।

বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য দু’জন ভালোবেসেছি। আল্লাহর সন্তুষ্টির জন্য দু’জন বিয়ে করেছি। আল্লাহ যেন এই দুনিয়ায় ও জান্নাতে আমাদের এক করেন।’
এর আগে গত মাসের শুরুতে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লম্বা একটি বিবৃতিতে ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রি থেকে তিনি অনেক খ্যাতি, সম্মান ও অর্থ উপার্জন করেছেন। কিন্তু এটিই তার জীবনের লক্ষ্য নয়। তিনি এখন সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলবেন ও মানুষের সেবা করবেন।

ভয়েস/আ্‌আ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION