বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ১৬ মে পর্যন্ত দোকান বন্ধ রাখতে একমত ব্যবসায়ীরা

ইমাম খাইর, অতিথি প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে আগামী ১৬ মে পর্যন্ত সকল ধরণের দোকানপাট বন্ধ রাখতে একমত হয়েছেন কক্সবাজারের ব্যবসায়ীরা।

দোকান ভাড়া মওকুফের ব্যাপারে মার্কেট মালিকদের সাথে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার (৯ মে) বিকাল তিনটার দিকে বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নির্দেশনা অমান্য করে যারা দোকান খোলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থারও সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।
শহরের বিভিন্ন মার্কেটের দোকানদার, ব্যবসায়ীদের নিয়ে শহরের বড়বাজার নূর মোহাম্মদ কমপ্লেক্সে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে রফিক মাহমুদ বলেন, আমরা অনেকেই সরকারী সিদ্ধান্ত মানছি না। নিজেদের জীবনের চেয়ে অর্থকে প্রাধান্য দিচ্ছি। যে কারণে আমরা ঝুঁকির দিকে যাচ্ছি। তিনি বলেন, আমাদের কোন কর্মচারী প্রণোদনা পায় নি। অনেক ব্যবসায়ী কষ্টে রয়েছে।

নিজেদের স্বার্থে রবিবার (১০ মে) থেকে অন্তত আর কয়েকটা দিন দোকান বন্ধ রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন রফিক মাহমুদ। সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

তিনি বলেন, শহরে ২০ হাজারের অধিক ব্যবসায়ী রয়েছে। তারা এখনো কোন ধরণের সাহায্য সহযোগিতা পায়নি। শ্রমিক-কর্মচারীদের মানবিক দিক বিবেচনায় ত্রাণ সহায়তা দিয়ে তাদের পাশে থাকতে জেলা প্রশাসন, পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কার্যকরী সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি মোহাম্মদ আলম সওদাগর, মাহমুদুল হক।
সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ফরহাদ, ব্যবসায়ী নেতা হাবিবুর রহমান, জাহেদুল ইসলাম, জিল্লুর রহমান কাজল, অলি আহমদ জিয়া, মুহাম্মদ ফরিদ, কামাল উদ্দিন, তৌহিদুল ইসলাম, মোবারক হোসেন, আবদুল মান্নান, জহিরুল ইসলাম, মহি উদ্দিন ভুট্টো, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ হাসনাত, আবু আহমদ।

আগামী অন্তত তিন মাসের ভাড়া মওকুফের ব্যাপারে মার্কেট মালিদের সাথে আলোচনা করারও সিদ্ধান্ত হয়েছে ব্যবসায়ীদের ওই সভায়।

সভায় জানানো হয়েছে- ভাড়া মওকুফ চেয়ে মার্কেট মালিকদের লিখিত দরখাস্ত করবে ব্যবসায়ীরা। যার যার মার্কেটের দায়িত্ব তাকে নিতে হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION