সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

বাইডেনের প্রেসদলে সব পথে নারীদের নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার অপেক্ষায় থাকায় জো বাইডেন তার সিনিয়র প্রেস টিমের সব পদে নারীদের নিয়োগ দিয়েছেন। বাইডেন প্রশাসনের দাবি, মার্কিন মুলুকে এমন ইতিহাস এই প্রথম।

বিবিসি জানিয়েছে, টিমের নেতৃত্বে থাকছেন সাবেক ক্যাম্পেইন কমিউনিকেশনস ডিরেক্টর কেট বেডিংফিল্ড।প্রেস সেক্রেটারি হয়েছেন ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউজের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা ইয়েন সকি।প্রেসিডেন্ট পদে প্রাথমিক জয়ের আগে থেকেই বাইডেন বলে আসছেন প্রশাসনে বৈষম্য দূর করবেন।

প্রেস টিম গড়ার পর বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘সম্পূর্ণ নারীদের নিয়ে হোয়াইট হাউজের প্রথম সিনিয়র প্রেস টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’বাইডেন মনে করছেন, ‘এভাবে দক্ষদের নিয়ে প্রশাসন গড়লে যুক্তরাষ্ট্র আবার এগিয়ে যাবে।’

মার্কিন নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা।

প্রাথমিক ফলাফলে হারলেও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কোনোরকমে তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন।তবে এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে সুরক্ষিত’ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION