শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বান্দরবানে ১০টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম জৈয়তুন পাড়ায় অভিযান চালিয়ে ১০টি দেশে তৈরি বন্দুক এবং বিপুল পরিমাণ অ‌বৈধ অস্ত্রসরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ ন‌ভেম্বর) রাতে উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের দুর্গম জৈয়তুন পাড়ার কাছে বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নেতৃ‌ত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা ব‌জি‌বির দ‌লের উপ‌স্থি‌তি টের পে‌য়ে সেখান থেকে সটকে পড়ে। পরে ওই এলাকায় মাটি খুঁড়ে ১০টি দেশে তৈরি বন্দুক, ১৭০ রাউন্ড বিভিন্ন প্রকার অ্যামো‌নিশন, ‌একটি পিস্ত‌লের ট্রিগার ম্যাকা‌নিজম, দুই সেট এএলপির ব্যবহৃত ইউনিফর্ম এবং একটি এসএমজির ম্যাগজিন উদ্ধার করা হয়।

বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় একটি পাহাড়ে বেশ কিছুদিন থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন খবর পেয়ে বিজিবির ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। প‌রে বিজিবির উপ‌স্থি‌তি বুঝ‌তে পে‌রে সন্ত্রাসীরা সেখান থে‌কে পা‌লি‌য়ে গে‌লে ঘটনাস্থ‌লে মা‌টি খুঁ‌ড়ে অস্ত্রসহ বি‌ভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION