সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ব্রাজিলে যাত্রীবাহী বাস উড়ে গিয়ে নিচে রেললাইনে, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলে ব্রিজ থেকে একটি যাত্রীবাহী বাস উড়ে গিয়ে নিচে রেললাইনে এসে পড়ে। চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া বাসটির ভেতরে থাকা ১৭ জনের মৃত্যু ঘটেছে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার মানাজ গ্যারিজ অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন।

আহতের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যান আরও ৫ জন।
ব্রিজ থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় পুলিশ জানায়।

এক ভিডিওতে দেখা যায়, ব্রিজ থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনে পড়ে আছে বাসটির ধ্বংসস্তূপ। কাছেই একটি জলাধার। বাসটি থেকে ধোঁয়া উড়ছিল।

এ ঘটনার তদন্ত চলছে। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায় বলে পুলিশের প্রাথমিক ধারণা।

অন্যদিকে স্থানীয় পত্রিকা ফোলহা জানায়, ব্রিজ থেকে পড়ার আগে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে বাসটির।

ফেডারেল হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, ব্রিজে নেমে দৌড়ে পালিয়ে যায় চালক। পুলিশ তাকে খুঁজছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION