মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

উখিয়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মুকুল নির্বাচিত

দেলোয়ার হোসাইন টিসু, উখিয়া:

উখিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ নির্বাচন হয়। এতে সভাপতি পদে এস এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে কমরুদ্দিন মুকুল নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন রফিক উদ্দিন বাবুল, সরওয়ার আলম শাহীন, রফিকুল ইসলাম, এড. আবদুর রহিম। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন এ এইচ সেলিম উল্লাহ, রতন কান্তি দে।

সহ – সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ও হুমায়ুন কবির জুশান সমান ভোট পেয়ে উভয় নির্বাচিত হয়েছেন।এতে লটারির মাধ্যমে দুজনই ১ বছর করে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। সেক্ষেত্রে হুমায়ুন কবির জুশান প্রথম বছর এবং সাইফুর রহিম শাহীন পরবর্তী বছর দায়িত্ব পালন করবেন। এবং সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমানুল হক বাবুল।

অন্যান্যদের মাঝে নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক পদে সুলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজি হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর সম্পাদক পদে মাহমুদুল হক বাবুল।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হানিফ আযাদ, ফারুক আহমদ, ওবাইদুল হক আবু ও নুর মুহাম্মদ শিকদার।

এ বছরের নির্বাচনে ৯টি পদে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক নুরুল আমিন সিদ্দিক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION