সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ভক্তদের নিয়ে বিপাকে নুসরাত জাহান

বিনোদন ডেস্ক:

তারকাদের নিয়ে ট্রল নতুন কিছু নয়। এবার ফটোশুটে অংশ নিয়ে ট্রলের শিকার হতে হয়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে।আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বছর শেষ হতে চললো, কিন্তু উৎসবের মৌসুম শেষ হয়নি। বিয়ে বাড়ি, বড়দিন, ইংরেজি নববর্ষও বাকি। আর বাঙালি উৎসবপ্রেমী। তাই বিশেষ দিনে স্পেশাল কিছু দেখানোর টিপস দিয়েছেন সাংসদ-তারকা।

সম্প্রতি জনপ্রিয় এই অভিনেত্রী স্বামী নিখিল জৈনের সংস্থার তৈরি পোশাকে নিজেকে সাজিয়ে ভিডিও শুট করে সেই ক্লিপিং শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই নেটিজেনরা তার ফটোশুটকে কেন্দ্র করে একের পর এক মন্তব্য করতে থাকেন।

মন্তব্যকারীদের একজন নুসরাতকে কটাক্ষ করে লিখেছেন, শুধু ফটোশ্যুট করলেই হবে দিদি? কাজও কিছু করুন, বসিরহাটের লোকজন তো আপনার টিকিও খুঁজে পাচ্ছে না কয়েক মাস ধরে!

অবশ্য এ বিষয়ে কোনও উত্তর দেননি বসিরহাটের এ সাংসদ। তবে কাজে করে দেখিয়েছেন। সম্প্রতি তার নির্বাচনী এলাকা পরিদর্শনে যান এ অভিনেত্রী। একুশের নির্বাচনের আগে শাসকদলের নতুন পদক্ষেপ ‘দুয়ারে সরকার’-এর কাজ ঠিকমতো হচ্ছে কি না সরেজমিন দেখতে বসিরহাটে গিয়েছিলেন।

বসিরহাটের নানা অঞ্চল ঘুরে তৃণমূলের হয়ে প্রচার করতেও দেখা যায় তাকে। সেখানে গিয়ে এলাকাবাসীর সমস্যার কথাও শোনেন । সেলফিও তোলেন সেখানকার মানুষের সঙ্গে। সেই ছবি পরে সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেত্রীর ফ্যান ক্লাব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION