বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শাকিব-মাহিয়া মাহির মুখেই মিষ্টি-লাজুক হাসি!

বিনোদন ডেস্ক:

গত ১০ ডিসেম্বর সকালবেলা। রাজধানীর রেডিসন ব্লু হোটেলের কুয়াশাভেজা পুল পাড়ে হাজির শাকিব খান ও মাহিয়া মাহি। অনেক পরিকল্পনা করেও ভিনদেশে যাওয়াটা হয়নি তাদের।

তাই সেখানেই শুটিং হয় অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএল.বি’ ছবির একমাত্র রোমান্টিক গানের। আর চমকপ্রদ বিষয়টি হলো, শুটিংয়ের ৪৮ ঘণ্টা না পেরুতেই ইউটিউবে অবমুক্ত হয়েছে এর ভিডিও!

১৩ ডিসেম্বর রাতে এসেছে ‘বিলিভ মি আমি তোমার হতে চাই’ শিরোনামের গানটি। এটি লিখেছেন পরিচালক নিজেই। মৈনাকের সুরে গানটি গেয়েছেন ইমরান ও কোনাল।

প্রকাশের পর দেখা গেল, পুরো গানটিই রোমান্টিকতার মোড়কে হাজির হয়েছেন ঢালিউডের এই শীর্ষ দুই তারকা।
দুজনের মুখেই মিষ্টি-লাজুক হাসি! একে অপরের কাছে ভালোবাসার আকুতি তুলে ধরতে ব্যস্ত তারা!

অথচ কিছুদিন আগেই গানটি নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। নায়িকা মাহির ভিসা না থাকায় প্রথম দফায় মালদ্বীপ যাওয়া হয়নি টিমের। এরপর শাকিব ও মাহি সময় দিলেও শুটিং শেষ করতে পারেননি পরিচালক। তাই বেছে নেওয়া হয় রাজধানীর পাঁচ তারকা হোটেলকে।

বিষয়টি নিয়ে শাকিব বলেছিলেন, ‘যেকোনও বড় ও ভালো কাজে একটু ঝক্কি ঝামেলা হবেই। যেমন পদ্মা সেতুর শেষ স্প্যান নিয়ে শঙ্কায় ছিলাম। কুয়াশার ভয় ছিল। কিন্তু সকালে ঠিকই ঝকঝকে রোদ উঠেছে। স্প্যান সুন্দরভাবে বসেছে। তেমনি আজকের শুটিং নিয়েও আমরা দুশ্চিন্তা করছিলাম কুয়াশা নিয়ে। এসে দেখি ঝকঝকে রোদ। আগাম কথা বলি না সচরাচর, এবার বলে রাখলাম- বছরের সেরা ছবি ও চমক হবে এটি।’

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব খান, মাহিয়া মাহি ছাড়াও আছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, সুমন আনোয়ার, সুষমাসহ অনেকেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION