সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

মৃত্যুদন্ডের আগে বিয়ে করতে চান জাপানের কিলার তাকাহিরো

আন্তর্জাতিক ডেস্ক:

নয়জনকে হত্যার দায়ে জাপানের সিরিয়াল কিলার তাকাহিরো শিরাইশিকে গত মঙ্গলবার মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি আদালত।তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে বিয়ে  করতে চাইছেন আলোচিত এ খুনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর দিয়েছে।টুইটারে আত্মহত্যার ইচ্ছা প্রকাশকারীদের বেছে বেছে হত্যা করতেন তাকাহিরো। যার কারণে তিনি টুইটার কিলার নামে পরিচিত হয়ে ওঠেন।

নয়জনকে হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার ঘর থেকে মানুষের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য মাইনিচি জানায়, এই হত্যাকারী বিয়ে করতে চাইছেন কারণ তিনি চান যে মৃত্যুর আগে তাকে কেউ দেখতে আসুক।

তিনি বলেন, ‘আমাকে দেখতে কেউ আসেনি। আমি একজন সাধারণ নারীর সাক্ষাৎ চাই। আমি বিয়ে করতে চাই।’মৃত্যুদণ্ডের আগে শেষ ইচ্ছা হিসেবে তিনি বিয়ের কথা বলেন। এ জন্য তিনি মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়ার আবেদনও করেন।

জানা যায়, ২০১৭ সালে জাপানের ২৩ বছর বয়সী এক তরুণী নিখোঁজের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় তাকাহিরোকে।নিখোঁজ হওয়ার আগে ওই তরুণী টুইটারে লেখেন, তিনি আত্মহত্যা করতে চান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।পরে ওই নারীর ভাই সেই টুইটারে খোঁজ করে সন্দেহজনক এক ব্যক্তির খোঁজ পান। ওই ঘটনার তদন্তে নেমে তাকাহিরোকে গ্রেপ্তার করে পুলিশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION