বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ২২ ডিসেম্বর, মঙ্গলবার তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘দে দে পেয়ার দে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’

তবে বর্তমানে ভালো আছেন জানিয়ে তিনি লেখেন, ‘আমি ভালো আছি এবং বিশ্রাম নিচ্ছি যেন, খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরতে পারি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে দয়াকরে টেস্ট করাবেন। ধন্যবাদ এবং নিরাপদ থাকবেন।’

অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমার শুটিং করছিলেন এই অভিনেত্রী। অজয়ের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। এতে আরো অভিনয় করছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন অজয়।

এর আগে মাদক কাণ্ডে রাকুলের নাম জড়ায়। গত সেপ্টেম্বরে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যদিও মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION