বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

কক্সবাজার সাহিত্য একাডেমি: সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুল

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সাহিত্য একাডেমির ২০২১-২০২২’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি ও একাধিকবার মনোনিত সভাপতি লোকজ গবেষক, সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, অনুবাদক, গবেষক, লেখক ও কবি রুহুল কাদের বাবুল।

নির্বাচন পরিচালনায় নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার একাডেমীর জীবন সদস্য বিশিষ্ট কলামিষ্ট, লেখক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক পাবলিক প্রসিকউটার, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অন্য কোন প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় এদের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং অফিসারে দায়িত্ব থাকা ইঞ্জিনিয়ার বদিউল আলম একই পত্রে স্বাক্ষরিত বার্তায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় মনোনিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট ছড়াকার মো: নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, বিশিষ্ট গল্পাকার, কবি সোহেল ইকবাল, অর্থ সম্পাদক কক্সবাজার ল্যাবেরটরি স্কুলের অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও কবি মোহাম্মদ আমিরুদ্দীন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা, বিশিষ্ট আবৃত্তিশিল্পী, কবি শামীম আকতার, অফিস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি, কক্সবাজার সাংবাদিক কোষ প্রণেতা, লেখক, গবেষক, কবি ও সাংবাদিক আজাদ মনসুর।

একাডেমীর নির্বাচিত অফিস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক আজাদ মনসুর’র ইন্টারনেটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, নির্বাহী সদস্য মনোনিত হয়েছেন যথাক্রমে, কক্সবাজার আইন কলেজের অধ্যাপক, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী শামসুল আলম, ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার সিনিয়র কর্মকর্তা, বিশিষ্ট গীতিকার-সুরকার, কবি, ছড়াকার ও শিল্পী নুরুল আলম, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও কবি কল্লোল দে চৌধুরী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও কবি তৌহিদা আজিম, কক্সবাজার মডেল কেজি স্কুলের শিক্ষক, বিশিষ্ট ছড়া এইচ এম জহিরুল ইসলাম (জহির ইসলাম) ও কবি ফোরকান আরা বেগম জোৎনা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION