রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলা প্রেসক্লাবের ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৮ ডিসেম্বর বিকেল ৩টায় মহেশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গনের নিসর্গ বিরাম কক্ষে এ কমিটি গঠন করা হয়৷
এতে প্রবীন সাংবাদিক দৈনিক মেহেদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি স.ম. ইকবাল বাহার চৌধুরীকে আহ্বায়ক, দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম ও দৈনিক শিরোমণি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ এরফান হোছাইন এবং দৈনিক সৈকত পত্রিকার প্রতিনিধি ফারুক ইকবালকে যুগ্নআহ্বায়ক, দৈনিক ইনানী পত্রিকার প্রতিনিধি আ.ন.ম. হাসানকে সদস্য সচিব করা হয়। এছাড়াও দৈনিক সাগরদেশ পত্রিকার প্রতিনিধি জেএইচ এম ইউনুছ, বাংলার জনপদ ও বীচ টিভির রফিকুল ইসলাম সোহেল, দৈনিক মেহেদীর মোহাম্মদ নেছার, দৈনিক সাগরদেশ পত্রিকার আজিজ সিকদার,  দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সহসম্পাদক আরিফুল্লাহ নুরী, দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি আশরাফুল করিম সিকদার নোমান, আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি এস. এম. রুবেলকে উক্ত আহ্বায়ক কমিটির সদস্য করা হয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দৈনিক মেহেদী পত্রিকার প্রতিনিধি সুব্রত আপন, দৈনিক আপনকন্ঠ পত্রিকার প্রতিনিধি কাইমুল ইসলাম ছোটন, দৈনিক গণকন্ঠ পত্রিকার প্রতিনিধি মিছবাহ উদ্দিন আরজু সহ প্রমূখ।
সংগঠনের আহ্বায়ক ইকবাল বাহার জানান, স্বাধীন পেশা সাংবাদিকতা, তার সংগঠনও স্বাধীন। যেহেতু সকল সংবাকর্মীদের সম্প্রীতির সংগঠন “মহেশখালী উপজেলা প্রেসক্লাব” এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেহেতু এক ঝাঁক পেশাদার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় এই সংগঠন মহেশখালীতে নবদিগন্তের সূচনা ঘটাবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION