সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

রাম চরণ করোনায় আক্রান্ত

রাম চরণ

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই তথ্য জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। কোনো উপসর্গ নেই এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। আশা করছি খুব শিগগির সুস্থ এবং আরো শক্তিশালী হয়ে হাজির হবো।’

এই পোস্টের ক্যাপশনে রাম চরণ লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে আমার আশেপাশে যারা ছিলেন তাদের কোভিড-১৯ পরীক্ষা করানোর অনুরোধ করছি। আমার সেরে ওঠা সম্পর্কে খুব শিগগির আরো আপডেট জানাব।’

এদিকে কয়েকদিন আগে বড়দিনে পার্টিতে হাজির হয়েছিলেন রাম চরণ। সেই পার্টিতে তার স্ত্রী উপাসনা কামনেনি, অভিনেতা আল্লু অর্জুন, সাই ধরম তেজ, বরুণ তেজ, আল্লু সিরিশ, আল্লু ববি, অভিনেত্রী নিহারিকা কনিডেলা, অভিনেতা চিরঞ্জীবীর মেয়ে স্রীজাসহ অনেকেই উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্টির কিছু ছবিও প্রকাশ করেছিলেন রাম চরণ।

এছাড়া একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেতা। ‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি পরিচালিত ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া কোরাতলা শিবা পরিচালিত ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তার বাবা চিরঞ্জীবী। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION