বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

নারীর কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক:

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন জীবনের ৭৮ বছরে এসেও প্রতিটা মুহূর্ত উপভোগ করে চলেছেন। একের পর এক সিনেমার কাজ করেই চলেছেন বলিউডের ‘শাহেনশাহ’।

কাজের এতো ব্যস্ততার মধ্যেও টুইটার আর নিজস্ব ব্লগে গুরুত্বের সঙ্গেই সময় দেন ‘বিগ বি’। এ বছর করোনার মতো মারণ রোগকে হার মানিয়েছেন তিনি।

আবার শুটিং ফ্লোরে ফিরে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে শুরু করেছেন। ফিরে এসে নিয়মিত মনের কথা লেখেন সামাজিকমাধ্যম ও ব্লগে।

কিছু পছন্দ হলেও শেয়ার করেন। মাঝে মধ্যে টুইটের নম্বর ভুল করে ফেলার জন্য ক্ষমা চান।

এবার এক মহিলা কবির কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন।
টুইটারে একটি কবিতা শেয়ার করেছিলেন বিগ বি। কেউ তাকে সেটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। কে কবিতাটি লিখেছেন তা জানতেন না তিনি। কিন্তু কবিতাটি এতই পছন্দ হয়েছিল যে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার লোভ সামলাতে পারেননি। নিজের কবিতার লাইন দেখে চিনতে পারেন তিশা আগরওয়াল নামের জনৈক কবি। টুইটারের মাধ্যমে তিনি তা বিগ বি’কে জানান।

অমিতাভ বচ্চনও নিজেই একজন কবিপুত্র। তাই কবির কাছে কবিতার গুরুত্ব ভালোভাবেই জানেন। তাই সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন অমিতাভ বচ্চন। টুইট করে লেখিকাকে ট্যাগও করেন।

কবিতাটি লিখেছিলেন তিশা আগরওয়াল নামে এক কবি। তিনি আবার অমিতাভের অনুরাগীও। বিগ বি’র টুইট শেয়ার করে উচ্ছ্বসিত তিশা লেখেন, ‘স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার লেখা শব্দে আমার নামের উল্লেখ সৌভাগ্যের ও গর্বের, আর আমার সেরা সম্মান। এটা শুধু মান্যতা নয় আমার গর্ব। আরও একবার প্রমাণ হয়ে গেল ‘সত্যমেব জয়তে’। ’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION