সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক:

উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি তাকে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা।

এদিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অধিবেশনে বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই মন্টানার সিনেটর স্টিভ ডেইনস, ইন্ডিয়ানার মাইক ব্রাউন এবং জর্জিয়ার কেলি লোফ্লারসহ অন্যরা জানান, তারা আর বাইডেনের জয়ের বিষয়ে আপত্তি করবেন না। তবে কিছু রিপাবলিকান সদস্য অ্যারিজোনার ফলাফল চ্যালেঞ্জ করে, যেখানে বাইডেন সামান্য ব্যবধানে জিতেছিলেন। শেষ পর্যন্ত সিনেটে সংখ্যালঘু ডেমোক্র্যাটিক ব্লকে অনেক রিপাবলিকান সদস্য যোগ দেন; যারা বাইডেনের বিজয় মেনে নেন।

মূলত ইউএস ক্যাপিটলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহ ওই তাণ্ডবের ঘটনার পর নতুন করে বিতর্ক তৈরি থেকে বিরত থাকেন তারা। ওই সহিংসতায় এক নারীসহ অন্তত চারজন নিহত হন।

বুধবার আইনপ্রণেতারা যখন নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটল-এ ঢুকে পড়ে। দেখা যায় শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়ছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।

ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের এই তাণ্ডবের ঘটনায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টার কারফিউ জারি হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার পর ডিস্ট্রিক অব কলাম্বিয়ার (ডিসি) মেয়র মুরিল বসের এই কারফিউ জারি করেন। কারফিউ চলাকালেই স্পিকার ন্যান্সি পেলোসি স্থগিত হয়ে যাওয়া অধিবেশন আবারও শুরুর ঘোষণা দেন। সে অনুযায়ী বিক্ষোভকারীদের ক্যাপিটল হিল থেকে সরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় ফের অধিবেশন শুরু হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা, সিএনএন।বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION