শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকের চালকসহ নিহত ৩

ভয়েস নিউজ ডেস্ক:

রাঙামাটির সদর উপজেলার কুতুবছড়ি এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক চেঙ্গী নদীতে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুতুবছড়ি এলাকায় বেইলি ব্রিজ দিয়ে চেঙ্গী নদী পাড় হচ্ছিল পাথরবোঝাই একটি ট্রাক। এ সময় ব্রিজটি ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি রাঙামাটি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION