বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

দেখা যাবেনা বিরাট-আনুশকার মেয়েকে!

বিনোদন ডেস্ক:
তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। কয়েক দিন কেটে গেলেও এখনো প্রকাশ্যে আসেনি নবজাতকের ছবি। মেয়েকে নিরাপত্তার বলয়ে মুড়ে রেখেছেন এই দম্পতি।

মেয়ের সুরক্ষা বজায় রাখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের মেয়ের ছবি তুলতেও নিষেধ করেছেন বিরাট-আনুশকা। শুধু তাই নয়, হাসপাতালে কোনো ঘনিষ্ঠ আত্মীয়েরও যাওয়ার অনুমতি নেই। স্পষ্ট করে বলে দিয়েছেন, কেউ কোনো উপহারও পাঠাতে পারবেন না। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

গত ১১ জানুয়ারি বিকেলে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয় বিরাট-আনুশকার প্রথম সন্তান। জন্মের পরপরই এ খবর সোশ্যাল মিডিয়ায় জানান বিরাট কোহলি। কিন্তু মেয়ের কোনো ছবি পোস্ট করেননি তারা। এদিকে বিরুশকার ঘরে নবজাতকের আগমনের খবর ভাইরাল হতেই গুগলে ক্রমাগত বেবির ছবি সার্চ করেন ভক্তরা।

বিরাটের ভাই বিকাশ ছোট্ট দু’টি পায়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সকলে ধরেই নেন, এটিই বিরুশকার মেয়ের পায়ের ছবি। শুধু তাই নয়, আনুশকার কোলে একটি বাচ্চার ছবিও ভাইরাল হয়। কিন্তু পরে জানা যায়, দু’টি ছবিই ভুয়া। বিকাশ কোহলি পরে সোশ্যাল মিডিয়ায় জানান, শিশুর পায়ের যে ছবি পোস্ট করেছিলেন, তা সংগৃহীত। সেটি বিরাটের মেয়ের ছবি নয়।

অন্তঃসত্ত্বা হওয়ার পর কোনোরকম রাখঢাক করেননি আনুশকা। বেবি বাম্পের খোলামেলা ছবিও প্রকাশ করেন তিনি। এমনকি অন্তঃসত্ত্বা আনুশকাকে স্যুইমস্যুটেও দেখা গেছে। একাধিক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন তিনি। এমনকি উন্মুক্ত বেবি বাম্প নিয়ে বিখ্যাত একটি ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন এই অভিনেত্রী। কিন্তু সন্তান জন্মের পর মা আনুশকা খুবই সাবধানী। মেয়ের ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না কাউকে!

দীর্ঘদিন ডুবে ডুবে জল খাওয়ার পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট-আনুশকা। এরপর গত আগস্টে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION