সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

 অঞ্জনি হলে কি করা উচিত

চোখে ‍অঞ্জনি

স্বাস্থ্য ডেস্ক:

সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলেন চোখ ফুলে লাল হয়ে আছে, চোখের পাতায় ফুসকুড়ির মতো হয়েছে। প্রচণ্ড ব্যথায় চোখের পলক ফেলাই দায়। এ সমস্যাটি অঞ্জনি হিসেবে পরিচিত। চিন্তিত হওয়ার মতো কোনো শারীরিক সমস্যা না হলেও, এটা বেশ যন্ত্রণাদায়ক এবং বিব্রতকর।

চোখে ব্যথা, ফোলাভাব, সংবেদনশীলতা, জ্বালা করা, চুলকানি, পলক ফেলতে সমস্যা, চোখে প্রচুর ময়লা জমা ইত্যাদি চোখে অঞ্জলি হওয়ার লক্ষণ। সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যেই অঞ্জলি আপনা আপনি ভালো হয়ে যায়। তবে প্রক্রিয়াটি ত্বরান্বিত করার কিছু ঘরোয়া উপায়ও রয়েছে।

আক্রান্ত চোখে গরম সেঁক দিলে দারুণ ফল পেতে পারেন। গরমে পুঁজ বেরিয়ে আঞ্জনি ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। একটি পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে কাপড়টি ভালোমতো চিপে নিয়ে চোখের ওপর ৫-১০ মিনিট রাখুন। কোনোরকম চাপ দেবেন না। দিতে ৩-৪ বার সেঁক দিন।

কাপড়ের পরিবর্তে গরম টি ব্যাগও ব্যবহার করতে পারেন। ব্ল্যাক টি সবচেয়ে ভালো কাজ করে, কারণ এতে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। প্রথমে এক কাপ গরম পানিতে একটি টি ব্যাগ দিন। কিছুক্ষণ রেখে টি ব্যাগটা বের করে নিন। ঠান্ডা হয়ে গেলে চোখের ওপর রাখুন টি ব্যাগটা। ৫-১০ মিনিটের মতো রাখলেই হবে।

আঞ্জনি হলে মেকআপ ব্যবহার থেকে বিরত থাকুন। আঞ্জনি হওয়া অবস্থায় মেকআপ করলে ব্রাশ বা অন্যান্য জিনিসে ব্যাকটেরিয়া চলে যেতে পারে। সেটা যে ব্যবহার করবে তার চোখেও আঞ্জনি হতে পারে। লেন্স ব্যবহার করাও এড়িয়ে চলুন।

নিজে নিজে সুঁচ দিয়ে অঞ্জনি গলাবার চেষ্টা করবেন না। প্রয়োজনের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক মলম ও ব্যথা কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে পারেন। সপ্তাহ খানেক পরও অঞ্জনি ভালো না হলে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION