রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লামায় মুরগীর ফার্মে কর্মচারীর মৃত্যু নিয়ে ধুম্রজাল 

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা।
লামার সরই ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিল্লাছডা এলাকায় জনৈক রফিকের মুরগীর ফার্মে মো. শামীম (১৭) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম। সে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালামিয়া পাড়ার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টায় রফিকের মুরগীর ফার্মে এই ঘটনা ঘটে। তবে শামীমের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে।

নিহতের পিতা মো. জাহাঙ্গীর আলম বলেন, বৈদ্যুতিক শকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টায় আমি লোহাগাড়া পদুয়া সরকারি হাসপাতালে যাই। সেখানে গিয়ে ছেলের লাশ দেখতে পাই। পরে লোহাগাড়া পুলিশ আমার কাছ থেকে স্বাক্ষর রেখে ছেলের লাশ আমাকে দিয়ে দেয়। রাত ২টায় লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। রোববার সকাল ১০টায় লাশের দাফন-কাপন করি।
তিনি আরো বলেন, আমার ছেলে ১০/১২ দিন আগে রফিকের মুরগীর ফার্মে কাজে যায়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে গেলে তারা আমাকে জানায় আমার ছেলে বৈদ্যুতিক শক হয়ে মারা গেছে। মোরগকে পানি দিতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারের সাথে লেগে তার মৃত্যু হয়।
মুরগীর ফার্মের মালিক মো. রফিক বলেন, আমি ফার্মে ছিলাম। বৈদ্যুতিক শক এর পর শামীমকে উদ্ধার করে মোটর সাইকেলে করে হাসপাতালে নিয়ে যাই।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. হানিফ বলেন, ছেলেটিকে হাসপাতালে মৃত আনা হয়। আমরা রেজিস্টারে ব্রড ডেথ লিখেছি। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিত কুমার নাথ সে সময় উপস্থিত ছিল। বিষয়টি লোহাগাড়া থানা পুলিশকে অবহিত করা হয়। ময়নাতদন্ত কেন হয়নি সেটা পুলিশ বলতে পারবে।
লোহাগাড়া পুলিশের অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ বলেন, খবরপেয়ে লোহাগাড়া থানা পুলিশ হাসপাতালে যায়। ঘটনাস্থল লামা উপজেলায় ও নিহত ব্যক্তির বাড়িও লামায়। ময়নাতদন্ত কেন হয়নি লামা থানা ভালো বলতে পারবে, তাদের জিজ্ঞাসা করেন।
সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিউল আলম বলেন, মুরগীর ফার্মে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মো. শামীম এর মৃত্যুর বিষয়টি পুলিশকে ফার্মের কেউ জানায়নি। রাত ১২টায় অন্য লোকের কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে যাই। গিয়ে শুনি তারা শামীমকে লোহাগাড়া পদুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেছে। সেখানে লোহাগাড়া থানার পুলিশ ছিল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION