সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্দেশ খাটছে না

ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ আর খাটছে না। সম্প্রতি যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ এবং ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশ দিলেও বাইডেন প্রশাসন ওই নিষেধাজ্ঞা জারি রাখবে।

গত সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক ডিক্রি জারি করা হয়। ওই ডিক্রি অনুযায়ী, আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ বাইডেনের দায়িত্ব গ্রহণের ছয় দিন পর ওই বিধিনিষেধ উঠে যাবে বলে জানানো হয়েছিল।

কিন্তু বাইডেনের মুখপাত্র জেন সাকি এক টুইট বার্তায় বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সময় এখন নয়। আগামী বুধবার অর্থাৎ ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

গত বছরের মার্চে ইউরোপের ওপর এবং মে মাসে ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ছিল। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ডিক্রি জারির পর তাৎক্ষণিকভাবে একটি টুইট করেছেন জেন সাকি।

তিনি বলেন, ‘আমাদের মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী, ভ্রমণ বিধিনিষেধগুলো প্রত্যাহার করতে চায় না বাইডেন প্রশাসন। প্রকৃতপক্ষে কোভিড-১৯ ভাইরাসের বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক ভ্রমণকে ঘিরে জনস্বাস্থ্যের বিধিগুলো আরও জোরদার করার পরিকল্পনা করছি আমরা।’

তিনি আরও বলেন, ‘সারাবিশ্বে করোনা সংক্রমণের নতুন ধরন আভির্ভূত হচ্ছে। তাই এখনই আন্তর্জাতিক ভ্রমণের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার সময় আসেনি।’

তার এই টুইটের কয়েক মিনিট আগে হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করে জানায়, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপের শেনজেন এলাকা ও ব্রাজিলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট। আগামী ২৬ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা হয়েছিল। তবে চীন ও ইরানের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে ওই ডিক্রিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: জাগো নিউজ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION