সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

ভক্তরা নাখোশ সামান্থার যে ছবি দেখে

বিনোদন ডেস্ক‍:
ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব এই অভিনেত্রী। কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয়ও এই মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। কিন্তু কয়েকদিন আগে পোস্ট করা একটি ছবি নিয়ে নাখোশ হয়েছেন সামান্থার ভক্তরা!

মূল ঘটনা হলো—গত ২১ জানুয়ারি, সামান্থা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। ছবিতে সামান্থার ফ্যাশন ডিজাইনার প্রীতম জুলকালকারকে দেখা যায়। একসঙ্গে কাজ করার চার বছর পূর্তি উপলক্ষে ছবিটি পোস্ট করেন সামান্থা।

ছবিতে দেখা যায়—একটি সোফার একপাশে আরাম করে বসে আছেন প্রীতম জুলকালকার। তাতে শোয়ে আছেন সামান্থা। কিন্তু তার পা প্রীতমের কোলে রাখা। সামান্থার এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেন নেটিজেনরা। ভক্তদের নাখোশ মন্তব্য দেখার সঙ্গে সঙ্গে ছবিটি ইনস্টাগ্রাম স্টোরি থেকে মুছে ফেলেন সামান্থা আক্কিনেনি। কিন্তু তার পরেরদিন প্রীতম তার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন।

অভিনয়ের পাশাপাশি ‘স্যাম জ্যাম’ নামে একটি টক শো সঞ্চালনা করছেন সামান্থা। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে প্রচার হয়ে থাকে। এরই মধ্যে দর্শকের বেশ প্রশংসা কুড়িয়েছে অনুষ্ঠানটি। ইতোমধ্যে সামান্থার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছেন—আল্লু অর্জুন, বিজয় দেবরকোন্ডা, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়াসহ অনেক দক্ষিণী তারকা। অনুষ্ঠানটি পরিচালনা করছেন নন্দিনি রেড্ডি।

অন্যদিকে সামান্থার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বিজয় সেতুপাতি ও নয়নতারা। এছাড়া অশ্বিন সারাবানান পরিচালিত ‘গেম ওভার’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION