সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

কলার যত ‍উপকারিতা

কলা

স্বাস্থ্য ডেস্ক:

কলা, সারাবছর পাওয়া যায় এ ফলটি। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ফাইবার ও ম্যাগনেসিয়াম। যা শক্তি বৃদ্ধি করতে ও ক্ষুধা দূরে রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাদ্যতালিকায় আপনি কলা রাখতে পারেন।

অনেকেই সকালে কলা খেতে পছন্দ করেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন, সকালে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারি। তবে খালি পেটে কখনোই কলা খাওয়া ঠিক না। এর আগে আপনি খেতে পারেন ২টি বিস্কুট বা একমুঠো মুড়ি। কলার উপকারিতা নিয়ে থাকছে আজকের এই আয়োজন।

ওজন নিয়ন্ত্রণে রাখতে
অনেকেই মনে করেন, কলা খেলে ওজন বাড়ে। তাই ওজন নিয়ন্ত্রণে খাদ্যতালিকা থেকে এই ফলটি বাদ দিয়ে দেন। এটা মোটেও ঠিক নয়। সকালে একটি কলা শরীরে চর্বি কমাতে সাহায্য করে। কলায় কোলিনসহ সব ধরনের ভিটামিন বি আছে। যা শরীরে চর্বি জমতে বাধা দেয়। পেটের মেদ কমাতে নিয়মিত সকালে কলা খেতে পারেন।

শরীরে পানির চাহিদা পূরণে
প্রতিদিন সকালে নাস্তায় কলা রাখুন। কলা পটাশিয়াম সমৃদ্ধ ফল। এই উপাদান শরীরের জন্য উপকারি। যা সারাদিনে শরীরে পানির চাহিদা অনেকাংশে পূরণ করে।

ত্বক উজ্জ্বল রাখতে
ত্বকের যত্নেও কলা উপকারি। কলার খোসায় ফ্যাটি উপাদান পাওয়া যায়। যা ত্বকে লাগালে ময়েশ্চারাইজারের মতো উপকার পাওয়া যায়। আবার এটি ব্রণ সমস্যার সমাধানেও সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানে
যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে তারা প্রতিদিন একটা কলা খেতে পারেন। এটি আপনাকে পেটের সমস্যা থেকে মুক্তি দেবে। যারা আলসারের সমস্যা আছে তারাও খেতে পারেন কলা।

খাদ্য হজমে সহায়তা
কলার মধ্যে রয়েছে ফাইবার ও প্রোবায়োটিক অলিগোস্যাকারাইজড। যা হজমে সাহায্য করে। এর মাধ্যমে শরীর আরও বেশি পরিমাণে পুষ্টি সঞ্চয় হবে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে
কলার মধ্যে থাকা ক্যালসিয়াম এবং সামান্য লবণ আমাদের হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। এটি আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।

অ্যানিমিয়া রোগের প্রকোপ কমাতে
কলায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এটি শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করে। যা অ্যানিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা রাখে। তাই যারা এই রোগে ভুগছেন তারা ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত কলা খেতে পারেন।

মানসিক চাপ নিয়ন্ত্রণে
কলার মধ্যে রয়েছে এমাইনো এসিড যা মানসিক চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এছাড়া এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম এটি বিষন্নতা রোধে কাজ করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION