বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ভুলে সমালোচনার মুখে শিল্পা

শিল্পা শেঠি

ভয়েস বিনোদন ডেস্ক:

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা।

এদিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রজাতন্ত্র দিবসের সঙ্গে স্বাধীনতা দিবস গুলিয়ে ফেলেছেন তিনি। যদিও পরবর্তী সময়ে বিষয়টি শুধরে নিয়েছেন। কিন্তু এর আগে তার ভুল করা সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

শিল্পার এই স্ক্রিটশট প্রকাশ করে অনেকেই তার সমালেচানা করেন। কেউ কেউ কটাক্ষও করেছেন। টুইটারে একজন স্ক্রিনশট শেয়ার দিয়ে লিখেছেন, ‘ঠিকমতো লেখাপড়া না করার ফল।’ অপর একজন লিখেছেন, ‘তিনি কোন নেশার মধ্যে ছিলেন?’

তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি শিল্পা।

অন্যদিকে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছেন। ছেলে ভিয়ানকে নিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘দিনে একটি ভালো কাজের শিক্ষা আমাদের সন্তানদের দিতে পারি। আমরা সবকিছু নিজের মতো করে ভেবে নিতে পারি না।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION