শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বান্দরবান পৌরসভায় বেবী মেয়র নির্বাচিত

ভয়েস নিউজ ডেস্ক:

চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী নৌকা প্রতকী নিয়ে ৯ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ড থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুসারে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা ধানের শীষ প্রতীক নিয়ে পান ৪ হাজার ৫৩৩ ভোট।

অন্যদিকে, নারিকেল গাছ প্রতীক নিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন ২ হাজার ১৪৭ ভোট পান, বিধান লালা মোবাইল ফোন প্রতীক নিয়ে ৯৮৫ ও মোহাম্মদ শাহজাহান লাঙল প্রতীক নিয়ে পান ১৩২ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবান জেলা নির্বাচন কার্যালয়ে রিটানিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলরদের নাম ঘোষণা করেন। এসময় তিনি জানান, বান্দরবান পৌরসভার এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION