বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

লামা হাসপাতালে জীবাণুনাশক টানেল স্থাপন

 লামা (বান্দরবান) জীবাণুনাশক টানেল স্থাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মহামারী করোনা ভাইরাস ঠেকাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি’র সৌজন্যে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১টায় এই টানেল স্থাপন উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ভাইস-চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিল্কী রাণী দাশ। এছাড়া সরকারি বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও লামা হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন এই ডিসইনফেকশন টানেলটি লামা হাসপাতালে প্রদান করেন।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক টানেল প্রদানের জন্য আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন কে ধন্যবাদ জানাই।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION