রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

চকরিয়ায় ১৯ ব্যবসায়ীকে জরিমানা

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় ১৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘ইউএনও’সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করা হয়।

সকালে সামাজিক দূরত্ব অমান্য ও দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্যের অভিযোগে চকরিয়া পৌরসভা ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ১৯টি দোকানে ১,৩৮,৫০০ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সতর্ক করা হয়েছে দোকানদারদের।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪ টা থেকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। অভিযানে সামাজিক দূরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়।

ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া পৌরসভা, চিরিঙ্গা ইউনিয়নে পাইকারি মার্কেট, কাপড়ের দোকান, দর্জি দোকান, জুয়েলারি ও ঢেউটিনের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৯টি মামলায় ১,৩৮,৫০০ টাকা অর্থদন্ড প্রদান ও ১ জন কর্মচারী আটক করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION