শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বান্দরবানে প্রতিবন্ধী শিশু ধর্ষিত

ভয়েস প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।আটক ওই ব্যক্তির নাম, হ্লাথুইপ্র খিয়াং (৫৯)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে উপজেলার ক্যপ্লাং পাড়ায় অভিযান চালিয়ে হ্লাথুইপ্র খিয়াং কে আটক করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা বলেন, গত ১ মার্চ ভুক্তভোগী ওই কিশোরীর মা বাজার করতে রোয়াংছড়িতে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি ধামাচাপা দিতে নামে মাত্র্র জরিমানা দিয়ে অপরাধীকে ছেড়ে দেওয়া হয়।

আরও জানা গেছে, প্রায় ১৫ দিন পল্লী চিকিৎসকের দেওয়া চিকিৎসায় ভুক্তভোগী ওই কিশোরী ভাল না হওয়ায় গত ১৬ মার্চ বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে । বর্তমানে ওই কিশোরী হাসপাতালটিতেই চিকিৎসাধীন আছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবীর বলেন, “ধর্ষণের অভিযুক্ত হ্লাথুইপ্র খিয়াংকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION