মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি কক্সবাজার জেলা যুবলীগের

প্রেস বিজ্ঞপ্তি :
সুনামগঞ্জের শাল্লায় আলোচিত সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কক্সবাজার জেলা যুবলীগ। শনিবার বিকেলে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আয়োজিত মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু ও বেন্টু দাশ।
সভায় বক্তারা বলেন, “দেশবাসী যেদিন জাতির পিতার জন্মদিন উদ্‌যাপন করছে, ঠিক সেদিনই ধর্মান্ধ উগ্রবাদী সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী নিরীহ হিন্দু গ্রামবাসীর ওপর নির্বিচার তাণ্ডবলীলা চালায়। তাদের ঘরবাড়ি ও মন্দির ভাঙচুর এবং লুটপাট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু গুজব ছড়িয়ে এসব আক্রমণের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। সেসব গুজবকারী কাউকে আজ অবদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ব্যবস্থা করা হয়নি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশত বর্ষপূতির প্রাক্কালে নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর এহেন বর্বরোচিত এ হামলায় দেশবাসীর সঙ্গে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মর্মাহত ও বিক্ষুব্ধ।”
এসময় যুবলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION