শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তিন পার্বত্য জেলায় পানিতে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব শুরু

বশির আল মামুন, চট্টগ্রাম ব্যুরো:
পানিতে ফুল ভাসিয়ে তিন পার্বত্য জেলায় শুরু হয়েছে বৈসাবি উৎসব। তবে করোনার কারণে এবার বর্ষবরণের আয়োজনটা সীমিত। সোমবার (১২ এপ্রিল) ভোরে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পাড়ে জড়ো হন মারমা সম্প্রদায়ের নারী-পুরুষ। থালায় ফুল আর নৈবেদ্য সাজিয়ে পানিতে ভাসিয়ে শুরু হয় বৈসাবির তিন দিনের আনুষ্ঠানিকতা। একই ভাবে রাঙ্গামাটি ও বান্দরবন জেলায় ও শুর হয়েছে বৈসাবির তিন দিনের আনুষ্ঠানিকতা। বিশেষ করে পাহাড়ী উপজাতী সম্প্রদায়ের নারী-পুরুষদের মধ্যে বাংলা নববর্ষ বরণের এই আনুস্টানিকতা দেখা গেছে।

এবারে করুণার কারণে স্বল্প পরিসরে অনুস্টান করছেন পাহাড়ীরা। তবে অন্য কোন কর্মসূচী না থাকলেও ঐতিহ্যবাহী খেলাধুলাসহ সপ্তাহব্যাপী নানা আয়োজন থাকবে।

এদিকে করোনা মুক্তির প্রার্থনায় কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসালেন রাঙ্গামাটির চাকমা জনগোষ্ঠী। বর্ণিল পোশাকে অংশ নেন আদিবাসী তরুণ-তরুণীরা। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এ আয়োজন বলে জানান তারা। বান্দরবনের সাঙ্গু নদীতে মারমা তরুন-তরুনীরা বিভিন্ন পোষাকে ফুল বাসিয়ে নতুন বছরের শুভ সুচনা করেন তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION