রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

পটিয়া থানায় হামলার ঘটনায় ইউপি সদস্যসহ ৫জন কারাগারে

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের পটিয়া থানায় হামলার ঘটনায় এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ।

কারাগারে পাঠানো ৫ আসামি হলেন—হাবিলাস দ্বীপ ইউনিয়নের ইউপি সদস্য সুজন মেম্বার (৩৫), জিরি ইউনিয়নের মোহাম্মদ শাহজাহান (৪৮), তৌহিদুল আলম (৩৬), বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামের মঞ্জুর চৌধুরী (৩৬) ও জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের লেয়াকত আলী (৩৫)।

মিনহাজ মাহমুদ বলেন, ‘থানায় হামলা চালানোর ঘটনায় জড়িত ৫ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এরপর বিকালে তাদের আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদ সদস্যও রয়েছেন।’

এর আগে গত ২৬ মার্চ দুপুরে হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পটিয়া উপজেলার আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া নামে একটি কওমি মাদরাসার ছাত্ররা মিছিল বের করে। দুপুর ২টার দিকে বের করা মিছিল থেকে তারা পটিয়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় গত ৩১ মার্চ মঙ্গলবার রাতে পটিয়া থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এ নিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত শনিবার চার জনকে গ্রেফতার করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION