মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে সেনাবাহিনী

প্রেস বিজ্ঞপ্তি:

উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। রবিবার (০২ মে) সকাল ১০ টায় উখিয়ার ক্যাম্প ৮ ইস্টে এ ত্রাণ বিতরণ করা হয়।সেনাবাহিনী জানায়, গত ২২ মার্চ বালুখালী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ছাড়াও পুড়ে ছাই হয়ে যায় ১০ হাজার ঘর। এরপর থেকে রোহিঙ্গাদের নিরাপত্তার নিয়োজিত সেনাবাহিনী অন্যান্য সংস্থার সমন্বয়ে রোহিঙ্গাদের ত্রাণ প্রদানসহ নানা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় রমজানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী।

আজ ০২ মে দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মাঝে ১০ কেজি চাল ও দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদান করা হয়। এ কার্যক্রমে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টাস্কগ্ৰুপ কমান্ডার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION