শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লামায় সাড়ে ২৬হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ চট্টগ্রাম এর সদস্যরা।

শনিবার (১২ জুন) উপজেলার দুর্গম পাহাড়ি সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।জব্দকৃত ইয়াবাগুলো বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। আটকরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম মোকাম গ্রামের বাসিন্দা আবদুল আউয়ালের ছেলে মো. আবুল হোসেন (৩৫) ও ঢাকার সাভারের ১ নম্বর ওয়ার্ড বক্তারপুর গ্রামের বাসিন্দা মৃত আবদুর রবের ছেলে মো. মাসুক মিয়া (৫৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যায়াজুপাড়া বাজার এলাকা থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করে র‌্যাব। এ সময় আটকদের হাতে থাকা একটি কালো বালতি থেকে ২৬ হাজার ৫৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক দু’জনকে লামা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION