বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

কদর রাত্রি

কদর রাত্রি
       এস আর হোছাইন
কদর রাত্রি,
              মানব স্রষ্টার প্রেম প্রেম খেলা
              সারা নিশীথ বেলা।
এই রজনীর শান মান
গ্রন্থ শ্রেষ্ঠে করেছে বয়ান
অদ্য রাত্রি নাযিল পাক কোরআন।
স্রষ্টা কহে,
             সৃজন তরে চলমান রাত
             হাজার মাস অধিক স্বাদ।
এ বেলায় মালায়েক বিরাজ
করে চারিদিক,ফজর অবধি আজ
             তারা চাহে কার কার সহে
             বন্দেগী খোদার,জাগ্রত রহে।
প্রতিনিধি তারা বিভুর ভবে
মানব দ্বারে ছিটে সালাম নিরবে।
             কে আছে ইবাদত চাষে কি’বা যাচে
             চুপি চুপি নম্র মনে খোদার কাছে
     তালাশে মালায়েক তাহা আনাচ কানাছে।
খোদার বাণী,
                 কার কি চাহনি চাও
                 আমার সমীপে হস্ত দাও
                 হস্ত ভরে দিবো দুঃখ নিভাবো
                 সুখ সাগরে যেন তরী বাও।
আগামী মন্দ নাহি যার
ইবাদতে করে রাত্রি সারা পার।
হস্ত তুলে নিম্ন মস্তকে চায়
পায় যেন সবি,মিলে দয়ার আঁচলে ঠাই।
আঁখি জলে সেজে ফকির অঙ্গ ভিজায়
চির সত্য স্রষ্টা নবীর জয়গান গায়।
              নিদ্রায় মগ্ন রয়ে হায়
              রজনী কেটে যার যায়,
              ক্ষণে ক্ষণে দিবে দুঃখ নাড়া
              চাপবে দোষ ললাটে বেলা সারা।
ললাট মন্দ বলে কেনইবা দোষ
ভিন্ন পথচলা তারি বেখেয়ালি হুশ।
            ফজর নামাজ শেষে,গাছ পাথর কষে
            মালায়েক যাবে বিদায়ী হেসে,
            ভালো মন্দ তথ্য থলিতে
            হাজির তরে খোদার পথে।
       কবি পরিচিতিঃ
       এস আর হোছাইন
       জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া।
       ইসলামী বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION