রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বান্দরবানে ভয়াবহ আগুনে ৩ শতাধিক দোকান পুড়ে ছাই

ভয়েস নিউজ ডেস্ক (২৭ এপ্রিল):

বান্দরবানের থান‌চি‌ বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ‌সোমবার (২৭ এ‌প্রিল) ভোর ৫টায় এই আগুন লা‌গে। এ সময় বাজা‌রের তিন শতা‌ধিক দোকান এবং আশপাশের ক‌য়েক‌টি বসতবা‌ড়ি পু‌ড়ে যায়।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ ক‌রে বাজা‌রে আগুন জ্ব‌লে উ‌ঠে। আগুন দ্রুত ছ‌ড়ি‌য়ে পড়ে পু‌রো বাজারে। এতে থান‌চি বাজা‌রের মু‌দি দোকান, ক‌ম্পিউটা‌রের দোকানসহ তিন শতা‌ধিক দোকান এবং আশপা‌শের ক‌য়েক‌টি বসতবা‌ড়ি পু‌ড়ে যায়। প‌রে পু‌লিশ, সেনাবা‌হিনী, বান্দরবানের ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা মি‌লে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে। থান‌চি স্কু‌লের সাম‌নের এক‌টি দোকা‌নের পেছ‌নের অংশ থে‌কে আগু‌নের সূত্রপাত বলে ধারণা কর‌ছেন স্থানীয়রা।স্থানীয় সাংবা‌দিক ও ক‌ম্পিউটার দো‌কা‌নের মা‌লিক অনুপম মারমা ব‌লেন, ‘ভোরে মস‌জি‌দের মাইক থে‌কে আগু‌নের খবর জান‌তে পা‌রি। প‌রে ছু‌টে গিয়ে দে‌খি আমার দোকান পু‌ড়ে গে‌ছে। এ‌তে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে।’ তি‌নি আ‌রও ব‌লেন, ‘বাজা‌রের তিন শতা‌ধিক দোকান পু‌ড়ে‌ছে এবং ক্ষ‌তির প‌রিমাণ ১০ কো‌টি টাকারও বে‌শি।’

এ‌বিষ‌য়ে বান্দরবান ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক মো. কামাল ‌হো‌সেন ব‌লেন, ‘খবর পে‌য়ে ভোর সা‌ড়ে ৫টায় আগুন নেভা‌নোর জন্য ফায়ার সা‌র্ভিস পাঠা‌নো হ‌য়। ত‌বে প্রাথ‌মিকভা‌বে অগ্নিক‌াণ্ডের কারণ, কয়‌টি ‌দোকান ও বসতবা‌ড়ি পু‌ড়ে‌ছে এবং ক্ষ‌তির প‌রিমাণ কী সে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION