শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

দৌছড়ি সীমান্তে বিজিবির-জেএসএস ব্যাপক গোলাগুলি

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:

বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ি দৌছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে জেএসএস’র মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।বুধবার সকাল ৮ টা থেকে এই সংবাদ লেখা অবধি বান্দরবান পার্বত্য জেলার মায়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির দূর্গম দৌছড়ি ইউনিয়নের ছাগলখাইয়াসহ কামিরছড়া মূখ এলাকায় স্থানীয় ৩জন ও ২জন রাবার বাগান মালিককে জেএসএস কর্তৃক অপহরণের ঘটনায় বিজিবি দফায় দফায় অভিযান চালায় । বর্তমানে এ রিপোর্ট লেখার সময় অভিযান চলছে ।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী দোছড়ি এলাকায় যৌথ বাহিনীর সাথে জেএসএসমূল দলের সন্ত্রাসীদের সাথে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

বুধবার ১ সেপ্টেম্বর সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তের কামির ছড়া মুখ চাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারাত্বক আহত হয়েছে। গোলাগুলিতে স্থানীয়দের মাধ্যমে ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের বাঁকখালী-ছাগলখাইয়া থেকে প্রায় ১২কি:মি দূরে দূর্গমকামির মুখ চাকপাড়া এলাকায় ৩০-৪০জনের একটি উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ অবস্থান করছিল এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর বিশেষ টিম ওই এলাকায় অভিযানে যায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিছুড়ে। এসময় যৌথবাহিনীও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীদের সাথে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে বেশ কয়েক জন হতাহতের খবর পাওয়া গেছে।

এদিকে সীমান্তের গোলাগুলির ঘটনার বিষয়ে বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে বুধবার সন্ধায় একটি প্রেসরিলিজ দেয়া হয়। এতে বলা হয় বুধবার ভোর ৪ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি জোনের চাকপাড়া এলাকায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোনকমান্ডার লেঃ কর্ণেল শাহ আব্দুল আজীজ আহমেদ এর নেতৃত্বে বিজিবির ৮ টি টহল দলের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে জেএসএস মুল দলের সন্ত্রাসীদের সাথে বিজিবিরসদস্যদের ব্যাপক গোলাগুলি হয়। এসময় সন্ত্রাসীদের কতিপয় সদস্য মারাত্বক আহত হয়। প্রায় দেড় ঘন্টা গোগুলির পর এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এঘটনার ওই এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ জানান কয়েকদিন ধরে দোছড়ি- বাইশারি সীমান্তে উপজাতীয় সন্ত্রাসীদের উপস্থিতি নিশ্চিত হয়ে বিজিবি অভিযান চালায় এতে একজন সন্ত্রাসী নিহত সহ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। দুপুরে আহত কয়েকজনকে হেলিকপ্টার যোগে ঘটনাস্থল থেকে আনা হয়েছে বলে পাড়াবাসী জানায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION