শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

নাইক্ষ্যংছড়িতে আটক দুই জেএসএস কর্মীর বিরুদ্ধে মামলা

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক দুই জেএসএস কর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।

শনিবার (৪সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির পক্ষ থেকে থানায় মামলাটি করা হয়।

মামলার আসামীরা হলো- উথোয়াই হ্লা মার্মা (২৪)। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মংদো মার্মার ছেলে।

অপর আসামী হলো ম্যানরুম মুরুং (৬০)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ম্রোংপাড়া এলাকার মৃত ধুই থং মুরুং এর ছেলে।

তাদের বিরুদ্ধে বিজিবির হাবিলদার মো: তাজিম উদ্দিন বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় পেনেল কোডের ১৪৪/ ৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭ ধারায় বিজিবি কতৃক মামলা করেছেছেন।

তাদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা এবং বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণের অভিযোগ করা হয়েছে।

এর আগে গত ২সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ৪৫কি:মি দূরে  বাইশারী-দোছড়ি সীমান্তের কামিরছড়া, চাকপাড়া এলাকায় জেএসএস সন্ত্রাসীদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে বিজিবির দুইজন গুলিবিদ্ধ হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION